ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

বরগুনায় কারাগারে নেয়ার সময় হাতকড়া খুলে পালালেন আসামি

বরগুনায় হাজতে নেয়ার সময় পুলিশ হেফাজত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন এক আসামি। রোববার (৩ আগস্ট) বিকেল পৌনে
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, সকাল ৯:২০ সময়
বরগুনায় কারাগারে নেয়ার সময় হাতকড়া খুলে পালালেন আসামি ছবি : সংগৃহীত

বরগুনায় হাজতে নেয়ার সময় পুলিশ হেফাজত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন এক আসামি। রোববার (৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটক থেকে আসামি পালানোর ঘোষণা ঘটে।


এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মিজানুর রহমান।



পলাতক ওই আসামির নাম মো. আল-আমিন। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের লেমুয়া-পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।


সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালে প্রথম স্ত্রী দায়ের করা মামলায় আল-আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে আল-আমিন পলাতক ছিলেন। পরে শনিবার (২ আগস্ট) আল-আমিনকে গ্রেফতার করে পুলিশ।


এরপর রোববার (৩ আগস্ট) বরগুনার সিনিয়র সহকারী জজ আদালতে হাজির করা হলে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। এরপর আল-আমিনকে কোর্টের হাজত খানায় নিয়ে যায় পুলিশ।


পরে বিকাল পৌনে ৪টার দিকে অন্য আসামিদের সঙ্গে আল-আমিনকে প্রিজনভ্যানে কারাগারে নেয়ার সময় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটে কর্তব্যরত পুলিশ সদস্যদের বোকা বানিয়ে পালিয়ে যান আল আমিন।


এ বিষয়ে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর (ওসি) মিজানুর রহমান বলেন, ‘কারাগারে নেয়ার সময় হাত চিকন থাকায় হ্যান্ডকাফ খুলে আল-আমিন নামের এক আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টার পাশাপাশি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় কর্তব্যরত পুলিশ সদস্যদের গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প