ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

মাঝ নদীতে পিটিয়ে ২ জনকে হত্যা

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। রোববার রাতে এ
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪২ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪২ সময়
মাঝ নদীতে পিটিয়ে ২ জনকে হত্যা ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।


সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নৌকায় গরু নিয়ে যমুনা নদী দিয়ে যাচ্ছিল দুই ব্যক্তি। এসময়, সন্দেহ হলে তাদের নৌকা আটকায় আশপাশের মাঝি-জেলেরা। কথা বার্তায় সন্দেহ জোরদার হলে, মাঝ নদীতেই তাদের পিটুনি দেয় ক্ষুব্ধরা। ঘটনাস্থলেই মারা যায় দু’জন।


মরদেহ দুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।


স্থানীয়দের দাবি, কাজিপুর উপজেলার চর হতে ৫-৬ জন গরু চুরি করে নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নজরে আসলে আরেকটি নৌকা দিয়ে তাদের ধরে ফেলেন স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা