ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বিএসআরম এর কারখানায় ডাকাতি ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জে বাংলাদেশ স্টিল রিরোলিং মিলের (বিএসআরএম) কারখানায় ডাকাতি ও হত্যা চেষ্টা মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:৯ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:৯ সময়
বিএসআরম এর কারখানায় ডাকাতি ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জে বাংলাদেশ স্টিল রিরোলিং মিলের (বিএসআরএম) কারখানায় ডাকাতি ও হত্যা চেষ্টা মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।


সোমবার (০৪ আগস্ট) দুপুরে বিষয়টি জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন।


তিনি জানান, গত ১ আগস্ট (শুক্রবার) ১৮ থেকে ২০ জনের সশস্ত্র ডাকাত দল বিএসআরএম স্টিল রোলিং-২ এবং স্টিল মেলটিং-২ কারখানায় সংঘবদ্ধ হামলায় চালায়। যেখানে হক সাব নামে এক স্থানীয় বাসিন্দাও ছিলেন। এসময় ডাকাত দলের সদস্যরা কারখানার অফিসকক্ষ ভাংচুর, লুটপাট এবং কারাখানার ডিউটি অফিসার মোঃ শাহ আলম সহ অন্যান্য শ্রমিকদের মারধর করে। পরিশেষে তারা নিরাপত্তা কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বিপুল পরিমাণ লোহা তৈরির কাঁচামাল, স্ক্র্যাপ ও টিন নিয়ে চলে যায়।

এ ঘটনায় বিএসআরএম কারখানার ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।


মামলার পরিপ্রেক্ষিত অভিযানে নামে র‍্যাব ও পুলিশ। রোববার (০৩ আগস্ট) নগরীর কাজির দেউরি এলাকা থেকে প্রথমে তাজুল ইসলাম প্রকাশ সাত্তার নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। পরে তারই দেওয়া তথ্য মতে উক্ত এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করে র‍্যাব।


গ্রেফতারকৃতরা হলেন, মোঃ তাজুল ইসলাম (৩০), মোঃ ইমন (২৬), মোঃ সাদেক হোসেন (৩০), মোঃ হাসান (২২) ও মোঃ মাহবুব (২৬)। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ