ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইনানীতে নলকূপের গর্তে দুই দিন ধরে জ্বলছে আগুন বৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের আরব দলগুলো ইসরায়েলের নির্বাচন ‘চুরি’ করেছে: নেতানিয়াহুর দল দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা আরও একটি হুথি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি জোট প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন জুবাইদা রহমানের ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই, সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

প্রদর্শিত হলো ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রদর্শিত হলো বিশেষ ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’। মঙ্গলবার
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
প্রদর্শিত হলো ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’ ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রদর্শিত হলো বিশেষ ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউতে এই ড্রোন ড্রামা প্রদর্শন করা হয়। প্রায় ১২ মিনিট ধরে চলা আয়োজনে ১২টি মোটিফ উপস্থাপন করা হয়।


শো’র শুরুতে দেখা যায় একটি হাত ‘ডু ইউ মিস মি’ লেখা একটি প্ল্যাকার্ড ধরে রেখেছে। পরক্ষণেই আকাশে ভেসে উঠে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভয়ানক মুখাকৃতি।


এরপর, আকাশে ভেসে উঠে হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য। একে একে আকাশে ভেসে উঠে— ‘আমরা জানি, ফ্যাসিবাদ মুক্ত দেশ পুনর্গঠনে পাড়ি দিতে হবে অনেক পথ; কিন্তু দুর্গম পথ বলে থামবো না আমরা বাংলাদেশ পক্ষের লোক’, ‘সবাই মিলেই আমরা গড়বো বাংলাদেশ ২.০’ লেখা। মন্ত্রমুগ্ধের মতো সেই শো মানিক মিয়া অ্যাভিনিউতে দাঁড়িয়ে দেখেন হাজারো মানুষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু