ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার কর্নেল (অব.) অলি অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন: রাশেদ খান রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’ ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহাদাত হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, সকাল ৯:১১ সময়
খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত ছবি : সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহাদাত হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর সঙ্গীতা সিনেমা হলের নিচে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কয়েকজন সন্ত্রাসী শাহাদাত হোসেনকে ধাওয়া করে। এ সময় তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন। সেখানে গিয়ে সন্ত্রাসীরা তাকে কয়েকটি রাউন্ড গুলি করে। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত শাহাদাত চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে কারাগার থেকে বের হন তিনি। রাত ১০টা পর্যন্ত নিহত শাহাদাতের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ৬টি মামলার তথ্য পাওয়া গেছে।


পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধড়তে অভিযান অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন