ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ভোটের সময় এসপি-ওসিদের লটারির ভিত্তিতে বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:২৯ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:২৯ সময়
ভোটের সময় এসপি-ওসিদের লটারির ভিত্তিতে বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

নির্বাচনের আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেয়া ভাষণ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি। নির্বাচনের সময় ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তফসিল ঘোষনার আগেই এসপি ও ওসিদের লটারির ভিত্তিতে বদলি করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই মিটিংয়ে নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। ৪৭ হাজার ভোটকেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেয়া হবে। প্রিজাইডিং অফিসার যাতে ভোটকেন্দ্রেই থাকতে পারেন সে ব্যবস্থা করা হবে। নির্বাচনে সেনা, পুলিশ, বিজিবি ও আনসারসহ প্রায় ৮ লাখ সদস্য দায়িত্ব পালন করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ