ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ল্যাবে আগুন, হুড়াহুড়িতে ২৫ শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে প্রশিক্ষণের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময়
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩০ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩০ সময়
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ল্যাবে আগুন, হুড়াহুড়িতে ২৫ শিক্ষার্থী আহত ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে প্রশিক্ষণের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়াহুড়ি করে নামতে গিয়ে ২৫জন শিক্ষার্থী আহত হয়েছেন।


বুধবার (৬ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম বলেন, আগামী সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের স্কুলও সেই মেলায় অংশগ্রহণ করবে। এর আগাম প্রস্তুতি হিসেবে স্কুলের ৩য় তলায় বিজ্ঞানাগারে প্রশিক্ষণ চলছিল। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তারে ফ্লাগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তখন শিক্ষার্থীরা একটি বোতলে থাকা কেরোসিনকে পানি ভেবে আগুনের মধ্যে ঢেলে দেয়। এতে আগুন কিছুটা বেড়ে ধোঁয়ার তৈরি হয়। পরে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালি জানান, জরুরি বিভাগে ২৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে আশঙ্কাজনক একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে ও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম জানান, এই ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হবে। কারও কোনো গাফেলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ