ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৩ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পোড়ানোসহ ৭ জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ২:৫৬ সময়
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৩ আগস্ট ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পোড়ানোসহ ৭ জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ১৩ আগস্ট ধার্য করেছেন আদালত।


বৃহস্পতিবার (৭ জুলাই) প্রসিকিউশনের শুনানি শেষে, আসামীপক্ষের শুনানির জন্য এক সপ্তাহ সময় দিয়ে এই দিন ধার্য্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।


অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশন জানায়, ৪ আগস্ট একজন ও ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। এরপর লাশ পুড়িয়ে দেয়া হয়। তবে, পোড়ানোর সময়ও একজন জীবিত ছিল বলে উল্লেখ করে প্রসিকিউশন।


এ মামলায় মোট ১৬ জন আসামি। যার মধ্যে গ্রেফতার আট আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।


সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ এ মামলার আট আসামি পলাতক। পলাতক এই আট আসামির পক্ষে দুজনকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।


এছাড়াও এদিন রাজধানীর রামপুরায় কার্নিসে ঝুলে থাকা আমীর হোসেনকে গুলির ঘটনা এবং ২ জনকে হত্যা মামলার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা