ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়? চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনাধীন: পর্যটনমন্ত্রী জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিত চায় জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী ৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: এমপি মনজুরুল মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী, বিমানবন্দরে আটক প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর চার বছরের মানবেতর জীবনের অবসান ঘটানোর উদ্যোগ

যুদ্ধ বিরতি নিয়ে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার গ্রেট ইস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, সকাল ৯:২৬ সময়
যুদ্ধ বিরতি নিয়ে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার গ্রেট ইস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন। ট্রাম্প নিজেই তাঁর সামাজিক মাধ্যম ‘ট্রুথ’-এ এই তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে একটি ‘শান্তি চুক্তি’ আনতেই তাঁর এই উদ্যোগ।

যুদ্ধবিরতি চুক্তিতে ‘এলাকা বিনিময়’ সংক্রান্ত শর্ত থাকতে পারে বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা ইউরোপীয় সমকক্ষদের জানিয়েছেন, পুতিন শর্ত হিসেবে ইউক্রেনকে পূর্ব ডনবাসের কিছু অঞ্চল ও ক্রিমিয়া রাশিয়ার জন্য ছাড়তে বলছেন। ট্রাম্পের বিদেশদূতের কাছেও পুতিন এ প্রস্তাব পেশ করেছিলেন।

প্রায় এক দশক পর পুতিনের যুক্তরাষ্ট্র সফর হতে যাচ্ছে, যা কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে রাজি নন পুতিন। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ থামানোর লক্ষ্যে তিনি দুই দেশের প্রধানের সঙ্গেই দেখা করতে প্রস্তুত।

বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধ ও চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে আসন্ন এই বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পাচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া