ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

সেনা অভিযানে জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট নাসিম গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে দেড় হাজার ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসিম (৪৫) ও তার দুই সহযোগীকে
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ১০:৫৫ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ১০:৫৫ সময়
সেনা অভিযানে জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট নাসিম গ্রেফতার ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে দেড় হাজার ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসিম (৪৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।


৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস গোয়েন্দা দল গতকাল শুক্রবার (৮ আগস্ট) বিকেলে বসিলা এলাকা থেকে প্রথমে কালু (৫০) ও আসিফ (২৫) নামে দুই কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে নাসিমকে ১,৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে ৪৬ ব্রিগেডের একজন উর্ধতন কর্মকর্তা জানান, নাসিম দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পে অবস্থান করে মাদক কারবার চালিয়ে আসছিল। এর আগে একাধিকবার চেষ্টা করেও তাকে গ্রেফতার করা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পে প্রবেশের খবর পেলেই সে পালিয়ে যেত। তবে এবার পালানোর সুযোগ না পেয়ে ধরা পড়ে।


নাসিমের বাসা তল্লাশি করে আশপাশে তিনটি সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়, যা তার মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে, এসব ক্যামেরার মাধ্যমে সে দূর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করত।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা