ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের হাটিকুমরুলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ১:০ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ১:০ সময়
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের হাটিকুমরুলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।


রোববার (১০ আগস্ট) সকাল থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল এলাকায় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে দুপাশে যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।


এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জামায়াতে ইসলামী ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম কর্মসূচিতে অংশ নেয়।


শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ফলে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। এ সময় দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার