ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

‘জিরো রিটার্ন’ নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই: এনবিআর

আয়কর আইন, ২০২৩ অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ২:১৬ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ২:১৬ সময়
‘জিরো রিটার্ন’ নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই: এনবিআর ছবি : সংগৃহীত

আয়কর আইন, ২০২৩ অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।


এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ক ধারণা প্রসূত ভুল পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। ফেসবুকে যে পোস্টটি ভেসে বেড়াচ্ছে সেটিকে ভুল আখ্যা দিয়ে এনবিআর জানিয়েছে, জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ।


সামাজিক যোগাযোগ মাধ্যমের এ সকল পোস্টে, রিটার্ন পূরণের সবকয়টি ঘর “শূণ্য” হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে, ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এসকল ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা রিটার্নে অসত্য ঘোষণা প্রদান করছে।


করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইনানুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না বলে জানায় এনবিআর। তবে কর প্রদেয় না হলেও, সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে শুন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প