ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

ইতালি উপকূলে জাহাজ ডুবে নিহত ২৬, জীবিত উদ্ধার ৬০

ইতালি উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৬০ জনকে।বুধবার (১৩ আগস্ট)
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৫, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৫, দুপুর ১০:১৩ সময়
ইতালি উপকূলে জাহাজ ডুবে নিহত ২৬, জীবিত উদ্ধার ৬০ ছবি : সংগৃহীত

ইতালি উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৬০ জনকে।


বুধবার (১৩ আগস্ট) দেশটির ল্যাম্পাদুসা দ্বীপের কাছে হয় এই ঘটনা।


কর্তৃপক্ষ জানায়, এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। তাই তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে। তবে প্রাণহানি বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে কোস্টগার্ড।


এক বিবৃতিতে ইতালির কোস্টগার্ড জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে দ্বীপটি থেকে ১৪ মাইল দূরে একটি ডুবন্ত জাহাজ নজরে আসে তাদের। এরপরই দ্রুত অভিযান শুরু করে তারা। এ সময়, ৫টি জাহাজ, দু’টি এয়ারক্রাফট ও একটি হেলিকপ্টার নিয়ে চলে উদ্ধার তৎপরতা।


অপরদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-UNHCR এর তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে রওনা দিয়েছিল ৯২ থেকে ৯৭ জনের অভিবাসন প্রত্যাশী দলটি। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার লক্ষ্য ছিল তাদের। তবে দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।


উল্লেখ্য, চলতি বছর অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় ভূমধ্যসাগরীয় অঞ্চলটিতে মৃত্যু হয়েছে ৬৭৫ জনের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প