ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছেন ২৪ জন মেধাবী শিক্ষার্থী

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব ওয়ারউইক ও ইউনিভার্সিটি অব এডিনবার্গের মতো শীর্ষ স্থানীয়
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৩, সকাল ৯:৩ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৩, সকাল ৯:৩ সময়
কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছেন ২৪ জন  মেধাবী শিক্ষার্থী কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছেন ২৪ জন মেধাবী শিক্ষার্থী

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব ওয়ারউইক ও ইউনিভার্সিটি অব এডিনবার্গের মতো শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ থেকে কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছেন ২৪ জন  মেধাবী শিক্ষার্থী।

তাদের যাওয়ার আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে ২০২৩ সালে কমনওয়েলথ স্কলারশিপ প্রাপ্ত বাংলাদেশিদের জন্য ব্রিটিশ কাউন্সিল আজ এক ব্রিফিংয়ের আয়োজন করে।
স্কলারশিপপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, কমনওয়েলথের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতির অংশ হিসেবে কমনওয়েলথ দেশগুলোর প্রায় ৮০০ জন শিক্ষার্থীকে প্রতি বছর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয়। সকল কমনওয়েলথ স্কলারশিপ স্কিমগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং যে প্রার্থীদের আবেদনগুলো বোর্ডে অসামান্য হয় তারাই সফল হয়।

এই আয়োজনের লক্ষ্য ছিল স্কলারশিপ প্রাপ্তদের সাফল্য উদযাপন করা, যাতে তারা যুক্তরাজ্যের জীবনে একটি মসৃণ জীবনযাত্রা নিশ্চিত করতে এবং কমনওয়েলথ স্কলারশিপ প্রোগ্রামের ইতিবাচক প্রভাব প্রদর্শনের জন্য কমনওয়েলথ স্কলারশিপ অ্যালমনাই থেকে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশিকা সংগ্রহ করতে পারে। ব্রিটিশ কাউন্সিলের পরিচালক টম মিসিওসিয়া বলেন, এ পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ১,৮০০ স্কলার এই স্কলারশিপ থেকে উপকৃত হয়েছেন এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের শিক্ষাকে আরও বাড়িয়ে পরবর্তী স্তরে নিয়ে গেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা