ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ঘাটের পাশের বস্তি থেকে উদ্ধার মোটরসাইকেল ইসরায়েলে সরকার গঠনে নতুন সমীকরণ, আইজেনকোটকে সমর্থনের চিন্তায় অতি-রক্ষণশীল দল সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত আবেগে নয়, গভীর বিশ্লেষণে নেওয়া উচিত: সাবেক রাষ্ট্রদূত ছন্দে থাকা ভারতের বড় ধাক্কা, দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড ইন্দোনেশিয়ায় দাবানলের দূষিত বাতাসে সেপ্টেম্বরে ৩৫৬০ জনের মৃত্যু রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার দফা দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি তাহসিফের মৃত্যুর ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন অধ্যায়, ‘বিগ-বি’ উদ্যোগে আসছে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ

কারাগারে কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় দণ্ডিত জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
  • আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
কারাগারে কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল ছবি : সংগৃহীত

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় দণ্ডিত জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে।


সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


ওই মামলার বিবরণী থেকে, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান যাবেন। এ সময় দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেয়। ভিআইপি রোড বন্ধ করে ভাঙচুরের চেষ্টা চালায়।


এ ঘটনায় পল্টন মডেল থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিল ওইদিনই মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা একই থানার এসআই আতাউর রহমান। মামলার সব কার্যক্রম শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর রায় দেন আদালত।


রায়ে শহিদুল ইসলাম বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়। আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন আদালত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম