ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

দাবি আদায়ে শিক্ষার্থীদের ফেনী ইউনিভার্সিটি শাটডাউন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

নিজেদের স্থায়ী ক্যাম্পাস, ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ একাধিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছে ফেনী ইউনিভার্সিটির
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
দাবি আদায়ে শিক্ষার্থীদের ফেনী ইউনিভার্সিটি শাটডাউন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ছবি : সংগৃহীত

নিজেদের স্থায়ী ক্যাম্পাস, ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ একাধিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দ্রুত দাবি আদায় না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।


শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে ১৫ দফা দাবি প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়। শুরুতে প্রশাসন এসব দাবি যৌক্তিক আখ্যা দিয়ে মেনে নিলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো দাবি বাস্তবায়ন হয়নি। এর মধ্যে অন্যতম দাবি ছিল নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। স্থায়ী ক্যাম্পাস না হলে ইউজিসি বিশ্ববিদ্যালয়কে ‘রেড লিস্ট’-এ অন্তর্ভুক্ত করতে পারে, তখন শিক্ষার্থীদের জীবন চরম অনিশ্চয়তায় পড়বে।


এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, লাইব্রেরিতে প্রয়োজনীয় বই সংযুক্ত, মুট কোর্ট রুম স্থাপন, ছাত্র সংসদ গঠন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতেও আন্দোলন করছে তারা।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম এ আরাফাত বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে এসব দাবি জানিয়ে আলোচনায় বসেছি। কিন্তু স্থায়ী ক্যাম্পাস নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ ইউজিসি স্পষ্ট করেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না গেলে বিশ্ববিদ্যালয়ের ওপর নিষেধাজ্ঞা আসবে। এই দাবিগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্যও জরুরি। কিন্তু বারবার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। এজন্য আমরা বাধ্য হয়ে শাটডাউন কর্মসূচি দিয়েছি।’


আরেক শিক্ষার্থী সিফাত শাহরিয়ার বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে দাবি আদায় করব।’


এ বিষয়ে ফেনী ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের জন্য নেওয়া আগের জায়গা নিয়ে মামলা চলমান রয়েছে। নতুন জায়গায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীরা বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে আসতে বলেছিল, তিনি শুক্রবারে আসবেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীদের ততদিন ক্লাস ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে।’


উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১৫ দফা দাবি পেশ করেছিল। কর্তৃপক্ষ দাবি মানার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ২১ অক্টোবর ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে। সর্বশেষ চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আবারও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার