ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারলেই দেশ এগিয়ে যাবে : মির্জা ফখরুল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বিস্ফোরণে ১৪ জন নিহত আজ থেকে ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় যাচ্ছে ট্রাম্প ‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল, গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন

অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অসুস্থ বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৫, সকাল ৯:৬ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৫, সকাল ৯:৬ সময়
অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি : সংগৃহীত

অসুস্থ বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টা নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরেন।


এরপর রাত ১১টা পর্যন্ত তিনি গুলশানে এক বৈঠকে অংশ নেন। সেসময়, অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে, অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে বিএনপি মহাসচিবকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!