ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইনফান্তিনোর সিংহাসন কাঁপছে ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’- এসপি মাসুদের উদ্দেশে সন্ত্রাসী রায়হান সিঁড়ি বেয়ে ওঠা বা হাঁটার সময় শ্বাসকষ্ট কোনো রোগের লক্ষণ? ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন শেখ হাসিনা বক্তব্য দিতে না পারেন, সহযোগিতার প্রত্যাশা বাংলাদেশের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত হরমুজ প্রণালিতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান গিমাইরেসকে পেতে আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দিলো নিউক্যাসল নিম্নমানের কনটেন্টে লাগাম টানছে সোশ্যাল মিডিয়া

রিজভীর দাবি— অনুভূতি শূন্য হয়ে যাওয়া কবি-শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন

অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ২:১৯ সময়
রিজভীর দাবি— অনুভূতি শূন্য হয়ে যাওয়া কবি-শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন ছবি : সংগৃহীত

অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বস্তুগত প্রাপ্তির লোভে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন বলে দাবি তার।


বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘৩৬-জুলাই’ এর প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


রুহুল কবির রিজভী জানান, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার কারণে পুরস্কার হিসেবে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। একই কায়দায় রানওয়ের পাশে ফ্ল্যাট দেয়া হয়েছিল শিল্প-সংস্কৃতি জগতের তারকাদেরও।


জুলাই বিপ্লবকে মহাকাব্যিক ঘটনা এবং নিহত, আহত, অংশগ্রহণকারী সকলেই ঐতিহাসিক চরিত্র বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।


তিনি আরও বলেছেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। এতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।


এই অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এমন একটা বাংলাদেশ দেখতে চাই, রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী যেন কখনও জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা