ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’- এসপি মাসুদের উদ্দেশে সন্ত্রাসী রায়হান সিঁড়ি বেয়ে ওঠা বা হাঁটার সময় শ্বাসকষ্ট কোনো রোগের লক্ষণ? ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন শেখ হাসিনা বক্তব্য দিতে না পারেন, সহযোগিতার প্রত্যাশা বাংলাদেশের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত হরমুজ প্রণালিতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান গিমাইরেসকে পেতে আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দিলো নিউক্যাসল নিম্নমানের কনটেন্টে লাগাম টানছে সোশ্যাল মিডিয়া প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন, ‘গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও’

বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগকে কাজে লাগাতে হবে: ঢাবি ভিসি

শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগকে কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. নিয়াজ আহমেদ
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৫ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৫ সময়
বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগকে কাজে লাগাতে হবে: ঢাবি ভিসি ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগকে কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।


তিনি বলেন, জনে জনে এই সুযোগ পায় না। তাই যিনি জীবনে এই বড় সুযোগ পেয়েছেন তাকে অবশ্যই সেই সুযোগের ভালো ব্যবহার করতে হবে। অন্যথায় ভবিষ্যতে অনেক বেশি ভুগতে হবে। আমি নিজেও মনে করি বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পেরে আমার সুযোগকে সর্বোচ্চ কাজে লাগানো উচিত।


বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) আয়োজিত শরৎকালীন সেমিস্টার-২০২৫-এর অনার্স প্রোগ্রামের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আইআইইউসি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি'র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান এবং বিওটি সদস্য প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অর্গানাইজিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।


প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে অনেক আঁকাবাঁকা নদী বা খাল পেরিয়ে মহাসাগরে প্রবেশ করা। যেখানে একজন শিক্ষার্থীকে পুরো বিশ্বের সাথে সংযুক্ত করে দেয়। এখানে গড়ে ওঠে তার নেটওয়ার্ক। নেটওয়ার্ক গড়ে তোলা সবচেয়ে বড় সুযোগ এই বিশ্ববিদ্যালয়ে পড়া। যা ক্যারিয়ারে পরবর্তীতে কাজে লাগে। বর্তমানে আমাদের মহাদেশে নানা ক্ষেত্রে আরবি ভাষা গুরুত্বপূর্ণ হয়ে ওঠছে। তোমাদেরকে এই আরবী ভাষা শেখা দরকার। এটি হয়ে ওঠতে পারে তোমাদের অন্যতম যোগ্যতা। সিভি লেখাকে কখনও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সিভি লেখাতেই ফুটে ওঠে তুমি কতোটা জানো। বিশ্ববিদ্যালয়ে মদও আছে, গাঁজাও আছে। সেইসাথে ভালো শিক্ষক ও শিক্ষাও আছে। কোনটা বেচে নেবে সেটি তোমার সিদ্ধান্ত। বর্তমানে একাডেমিক জগৎ কঠিন প্রতিযোগিতার মধ্যে যাচ্ছে। তাই আমাদের উচিত একে অপরকে ধরে রাখা। এজন্য আত্মপ্রত্যয় এবং জ্ঞান সাধনায় তোমাদেরকে নিবেদিত করতে হবে।


তিনি বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আগের চেয়ে অনেক বড় হয়েছে। এটি নিজেকে এখন আন্তর্জাতিক পরিমন্ডলে স্থান করে নিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম প্রতিষ্ঠান গড়ে তোলা খুব কঠিন কাজ এবং বেশ চ্যালেঞ্জের।


বিশেষ অতিথি মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ আমাদের গর্বের দেশ। কিন্তু এ দেশের জন্মলগ্ন থেকে কাঙ্ক্ষিত মানের নেতৃত্ব পাওয়া যায়নি। ফলে আমরা বারবার ব্যর্থ হয়েছি, জাতি হিসেবে লজ্জিত হয়েছি। তবে জুলাই গণবিপ্লবের মাধ্যমে নতুন প্রজন্ম দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। আমরা সেই সকল আন্দোলনের শহীদদের স্মরণ করছি। তিনি নতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেবল জাগতিক বিদ্যা নয়, ওহীর জ্ঞানকেও একাডেমিক জীবনের সঙ্গে যুক্ত করতে হবে। মানবিকতা, আত্মপ্রত্যয় এবং জ্ঞান সাধনায় নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি।


প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ বলেন, স্বপ্ন হচ্ছে দেশশাসনের জন্য যোগ্য মানুষ তৈরি করা। আইআইইউসি সেই কাজ করছে। নতুন শিক্ষার্থীরা যেন যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠে, সেই দোয়া করি।


প্রতিষ্ঠানটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, সময় নদীর স্রোতের মতো বয়ে যায়, পেছনে ফেলে যায় ইতিহাস। জীবনের শ্রেষ্ঠ সময় হলো যৌবন। এই যৌবন দিয়েই জুলাই আন্দোলনে তরুণ যুকবরা আমাদের দেশ পুনরায় স্বাধীন করেছে। এখন সময় তোমাদের এগিয়ে যাওয়ার, দেশ গড়ার। জ্ঞান অর্জন দুই ধরনের- একটি নলেজ, আরেকটি সততা। নলেজ সবাই অর্জন করতে পারে, কিন্তু সততা সবার থাকে না। তাই জ্ঞানের পাশাপাশি সততাকেও ধারণ করতে হবে।


এছাড়া আরও বক্তব্য রাখেন- আইন অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব.), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মো. গোলাম মোস্তফা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মনির চৌধুরী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা