ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা জ্বালানি তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার শিশুর অপুষ্টি চিনবেন কীভাবে? লক্ষণ, কারণ ও প্রতিরোধে জরুরি করণীয় আসিয়ান কাপে ভারত-পাকিস্তান খেলছে, অথচ আমন্ত্রণ পায় না বাংলাদেশ নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ ফিফাকে কড়া নোটিশ উয়েফার, ‘কোনো নথি নষ্ট করবেন না’ ‘কনসার্ট ফর বাংলাদেশ’- এর ৫৫ বছর, ‘দ্য লিগ্যাসি’র মাধ্যমে বিশেষ শ্রদ্ধা মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

চকরিয়ায় বিএনপির সম্মেলন ঘিরে উৎসবের আমেজ

প্রায় সাড়ে পাঁচ বছর পর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি–বার্ষিক
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪৭ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪৭ সময়
চকরিয়ায় বিএনপির সম্মেলন ঘিরে উৎসবের আমেজ ছবি : সংগৃহীত

প্রায় সাড়ে পাঁচ বছর পর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি–বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।


শনিবার (২৩ আগস্ট) বিকেলে দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর অনুষ্ঠিত হবে।


এবারের সম্মেলনকে সফল করে তুলতে গত ১৫দিন ধরে দলের পক্ষ থেকে চকরিয়া সরকারি কলেজ মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।


সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী, কক্সবাজার–১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ। সম্মেলন উপলক্ষে দলটির কেন্দ্রীয় এই নেতা গত শুক্রবার বিকেলে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়ায় পৌঁছেছেন।


কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী বার্তা২৪.কম-কে জানান, এবারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হবে ঐতিহাসিক। সম্মেলনে প্রায় অর্ধ লাখের মতো দলীয় নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে। এজন্য চকরিয়া উপজেলার সাংগঠনিক ১৪ টি ইউনিয়ন প্রতিটি পাড়া–মহল্লায় বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা–কর্মীদের মাঝে শুরু হয়েছে উৎসবের আমেজ।


চকরিয়া সরকারি কলেজ মাঠে বিশাল প্যান্ডেল করা হয়েছে, মাঠ সংস্কার করা হয়েছে। মেডিকেল টিম থাকবে। সার্বিক নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক টিম করা হয়েছে। কেবল জেলা না দক্ষিণ চট্টগ্রামের বর্ণিল একটা আয়োজন হচ্ছে। কারণ এ সম্মেলনের প্রধান অতিথি থাকবেন বিএনপির আইকন সালাহউদ্দিন আহমেদ। যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংস্কারে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন।


চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, সম্মেলনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে জনসভার মাঠ পরিষ্কার, প্যান্ডেল নির্মাণ ও মঞ্চ তৈরির কাজ চূড়ান্তভাবে সম্পন্ন করা হয়েছে। সম্মেলনের মাঠে অন্তত অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম হবে। সেজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।


উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী বলেন, এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে ইতোমধ্যে এলাকায় চলে এসেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা কক্সবাজার অহংকার সালাহউদ্দিন আহমেদ ভাই।


সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেবেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিনী ও সাবেক এমপি হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। এছাড়াও সম্মেলনে জেলা–উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।


দলীয় সূত্রগুলো জানিয়েছে, সর্বশেষ ২০২০ সালের ১২ মার্চ চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন পরবর্তী কমিটিতে আনছারুল ইসলাম চৌধুরী বাবুল মিয়া সভাপতি এবং অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তীতে উপজেলা বিএনপির কমিটি পরিবর্তন হলেও সর্বশেষ গত ৫ আগস্ট এনামুল হককে আহ্বায়ক ও এম মোবারক আলীকে নতুন সদস্য সচিব ঘোষণা দিয়ে চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেন কক্সবাজার জেলা বিএনপি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা