ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়
ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।


সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন– ফজলুর রহমানের মতো এরকম কথা যারা টকশোতে বলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া দরকার।


অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, মৌলিক সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না। জুলাই সনদ অন্তর্বতী সরকারকেই বাস্তবায়ন করতে হবে। জুলাই শহীদদের তালিকা করতে না পারায় সরকারকে ক্ষমা চাইতে হবে। মিডিয়া সংস্কার করতে না পারার ব্যর্থতাও সরকারের।


এর আগে, এক টিভি চ্যানেলের টকশোতে ফজলুর রহমান গত বছর ৫ আগস্টে শেখ হাসিনার পতনের জন্য জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোকেই দায়ী করেন। তার ভাষায়– এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী ‘কালো শক্তি’ জামায়াত।


এরপর রোববার ‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী’ বক্তব্যের অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় বিএনপি। নোটিশে যথাযথ কারণ দেখিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য বলা হয়েছে।


শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারা বলেন, শোকজের জবাব দিয়ে যেন স্বপদে বহাল থাকতে না পারে ফজলুর রহমান, সেই পদক্ষেপ নিতে হবে। ‘২৪ ও ‘৭১কে মুখোমুখি করার চেষ্টা হচ্ছে দাবি করে তারা বলেন, এই চক্রান্ত ছাত্র-জনতা রুখে দেবে।


এ সময় ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'