ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’- এসপি মাসুদের উদ্দেশে সন্ত্রাসী রায়হান সিঁড়ি বেয়ে ওঠা বা হাঁটার সময় শ্বাসকষ্ট কোনো রোগের লক্ষণ? ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন শেখ হাসিনা বক্তব্য দিতে না পারেন, সহযোগিতার প্রত্যাশা বাংলাদেশের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত হরমুজ প্রণালিতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান গিমাইরেসকে পেতে আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দিলো নিউক্যাসল নিম্নমানের কনটেন্টে লাগাম টানছে সোশ্যাল মিডিয়া প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন, ‘গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও’

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, প্রাধান্য পাবে সীমান্ত হত্যা ও পুশইন

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন ইস্যুতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আজ ঢাকায় শুরু হচ্ছে।সোমবার (২৫ আগস্ট) থেকে বৃহস্পতিবার
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, সকাল ৯:১৪ সময়
ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, প্রাধান্য পাবে সীমান্ত হত্যা ও পুশইন ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন ইস্যুতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আজ ঢাকায় শুরু হচ্ছে।


সোমবার (২৫ আগস্ট) থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনব্যাপী এই সীমান্ত সম্মেলন ঢাকার পিলখানায় বিজিবি সদরদফতরে অনুষ্ঠিত হবে।


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের সূত্র জানিয়েছে, সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়গুলো প্রাধান্য পাবে, তার মধ্যে রয়েছে—সীমান্ত হত্যা, পুশইন ও অনুপ্রবেশ রোধ।


এ ছাড়া ভারত থেকে মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ, আন্তর্জাতিক সীমানার ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ, সীমান্ত নদীর তীর রক্ষা ও পানির ন্যায্য হিস্যার দাবি, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের ফলে সৃষ্ট উত্তেজনা প্রশমনে করণীয়।


দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় আসবে।


বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গত শনিবার বিকেলে বলেন, সম্মেলনে যোগ দিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে। ২৮ আগস্ট পর্যন্ত চলা এই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হবে।


সম্মেলনের শেষ দিনে বিজিবি ও বিএসএফ প্রধান যৌথভাবে সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।


উল্লেখ্য, শিক্ষার্থী-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধিদল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা