ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কয়েকজন আহত

কারিগরি বোর্ডের নম্বর এন্ট্রি-হাজিরা জমার নির্দেশ

রেজাল্টের বিলম্ব এড়াতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত
  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
  • আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
কারিগরি বোর্ডের নম্বর এন্ট্রি-হাজিরা জমার নির্দেশ ছবি : সংগৃহীত

রেজাল্টের বিলম্ব এড়াতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পরীক্ষার্থীদের টিসি, পিসি ও পিএফ নম্বর অনলাইনে এন্ট্রি এবং হাজিরাশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ে এসব কাজ সম্পন্ন না হলে ফলাফল প্রক্রিয়াকরণে জটিলতা তৈরি হবে, যার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।


সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য টিসি, পিসি ও পিএফ নম্বর অনলাইনে এন্ট্রির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এন্ট্রি সম্পন্ন করার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই তা ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। একইসঙ্গে হাজিরাশিট বোর্ডের বিএমটি শাখায় জমা দেওয়ার সময়সীমা ২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে।


এ ছাড়া আইএ নম্বর অনলাইনে এন্ট্রি করার সময়সীমা ঠিক করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এখানেও এন্ট্রি সম্পন্নের পর তথ্য ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।


বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা নির্ধারিত সময়ে টিসি, পিসি, পিএফ ও আইএ নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করবেন না কিংবা হাজিরাশিট জমা দেবেন না, তাদের কারণে ফলাফল প্রস্তুতিতে বাধা সৃষ্টি হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই নিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা