ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

ড্রামের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিলো ৪ লাখ ৬০ হাজার ইয়াবা

কক্সবাজারে বাঁকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে ড্রামের ভেতর বিশেষ কায়দায় লুকানো ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:২০ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:২০ সময়
ড্রামের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিলো ৪ লাখ ৬০ হাজার ইয়াবা ছবি : সংগৃহীত

কক্সবাজারে বাঁকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে ড্রামের ভেতর বিশেষ কায়দায় লুকানো ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে শহরের বাঁকখালী নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হলেন- মো. আব্বাস উদ্দিন (৪৮), মো. আবু তাহের (৪২), মো. ফিরোজ (৩৮), মো. মোস্তাক আহাম্মদ (৪০), মো. নবী হোসেন (৩৮), মো. শাহাব উদ্দিন (৫৫), মো. সেলিম (৬৮), জাফর আলম (৬৩) ও আবুল কালাম প্রকাশ কালু (৭০)। তাদের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায়।



সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক গণমাধ্যমকে জানান, টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে ইয়াবার একটি বড় চালান কক্সবাজারে আসছে-এমন তথ্যের ভিত্তিতে বিজিবির সহায়তায় গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরে বাঁকখালী নদীর মোহনায় একটি ট্রলার থামিয়ে তল্লাশি করা হলে তেলের ড্রামের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ট্রলারটিও জব্দ করা হয়।


তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দ ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূলহোতা মো. বোরহান উদ্দিন। তার বাড়ি মহেশখালীতে এবং তিনি বর্তমানে পলাতক। আটকরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা