ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের মাছঘাটে এক হাজার টন ইলিশ, অধিকাংশই নরম ও পচা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে অপহরণের পর পিটিয়ে হত্যা, আহত ১ নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ঘাটের পাশের বস্তি থেকে উদ্ধার মোটরসাইকেল ইসরায়েলে সরকার গঠনে নতুন সমীকরণ, আইজেনকোটকে সমর্থনের চিন্তায় অতি-রক্ষণশীল দল সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত আবেগে নয়, গভীর বিশ্লেষণে নেওয়া উচিত: সাবেক রাষ্ট্রদূত ছন্দে থাকা ভারতের বড় ধাক্কা, দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড ইন্দোনেশিয়ায় দাবানলের দূষিত বাতাসে সেপ্টেম্বরে ৩৫৬০ জনের মৃত্যু রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে ৮ সদস্যের কমিটি

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষার জন্য সুপারিশ প্রণয়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৭ সময়
বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে ৮ সদস্যের কমিটি ছবি : সংগৃহীত

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষার জন্য সুপারিশ প্রণয়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে ৮ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।

এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক ড. তানভির মঞ্জুর। এছাড়া কমিটিতে সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওবা) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।



প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ‘প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত কমিটি গঠন করেছে।


কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দিতে হবে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন জমা দিতে হবে। এ কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দিতে হবে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন জমা দিতে হবে। এ কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম