ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইনফান্তিনোর সিংহাসন কাঁপছে ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’- এসপি মাসুদের উদ্দেশে সন্ত্রাসী রায়হান সিঁড়ি বেয়ে ওঠা বা হাঁটার সময় শ্বাসকষ্ট কোনো রোগের লক্ষণ? ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন শেখ হাসিনা বক্তব্য দিতে না পারেন, সহযোগিতার প্রত্যাশা বাংলাদেশের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত হরমুজ প্রণালিতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান গিমাইরেসকে পেতে আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দিলো নিউক্যাসল নিম্নমানের কনটেন্টে লাগাম টানছে সোশ্যাল মিডিয়া

গণঅধিকারের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল

ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল করেছে জেলা গনঅধিকার
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়
গণঅধিকারের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল ছবি : সংগৃহীত

ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল করেছে জেলা গনঅধিকার পরিষদ। শুক্রবার (২৯ আগস্ট) রাতে মিছিলটি শহীদ মিনার চত্বর হতে বের হয়ে শহর ঘুরে পায়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।


এর আগে ঘটনার পরপরই ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে দলটির অন্যান্য নেতা কর্মীরা জড়ো হতে থাকেন।


এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মিশন আলী সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা।


সে সময় উপস্থিত বক্তারা বলেন, ১৮ ও ২৪ এর কোটা আন্দোলনের নেতাদের উপর হামলা করে তাদের কখনো দমিয়ে রাখা যাবে না। গণ অভ্যুত্থানের ১ বছর পর এসে এই ধরনের হামলা মেনে নেয়া যায় না। একই সাথে বক্তারা আরও বলেন, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রাশেদ খান সহ সংশ্লিষ্ট নেতাদের উপর যে হামলা হয়েছে তা আ.লীগের দোষর এবং জাতীয় পার্টি মিলেই করেছে।এর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গণঅধিকার পরিষদ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা