ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত শতাধিক

মিসরের রাজধানী কায়রো যাওয়ার পথে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছে ৩ জন। এতে আহত হয়েছেন শতাধিক।শনিবার (৩০
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:১১ সময়
মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত শতাধিক ছবি : সংগৃহীত

মিসরের রাজধানী কায়রো যাওয়ার পথে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছে ৩ জন। এতে আহত হয়েছেন শতাধিক।


শনিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় লাইনচ্যুত হয় ‘মারসা মাতরুহ’ নামের ট্রেনটির সাতটি বগি।


কর্মকর্তারা জানান, দুটি বগি উল্টে যায়। সাহারা মরুভূমির পাশেই ফোকা ও জলাল স্টেশনের মাঝের রেলপথে হয় এ দুর্ঘটনা।


তবে এমন দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।


দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ