ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের মাছঘাটে এক হাজার টন ইলিশ, অধিকাংশই নরম ও পচা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে অপহরণের পর পিটিয়ে হত্যা, আহত ১ নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ঘাটের পাশের বস্তি থেকে উদ্ধার মোটরসাইকেল ইসরায়েলে সরকার গঠনে নতুন সমীকরণ, আইজেনকোটকে সমর্থনের চিন্তায় অতি-রক্ষণশীল দল সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত আবেগে নয়, গভীর বিশ্লেষণে নেওয়া উচিত: সাবেক রাষ্ট্রদূত ছন্দে থাকা ভারতের বড় ধাক্কা, দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড ইন্দোনেশিয়ায় দাবানলের দূষিত বাতাসে সেপ্টেম্বরে ৩৫৬০ জনের মৃত্যু রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

আজ বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১০:৫৯ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১০:৫৯ সময়
আজ বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।


প্রেস সচিব বলেন, কিছু রাজনৈতিক দলের সঙ্গে চিফ অ্যাডভাইজার বসবেন। বিকেল ৩টার সময় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে; সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।


মূলত, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এরই মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করেছে ইসি। হঠাৎ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আগামী নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে হবে কি না, এ নিয়েও রাজনৈতিক অঙ্গনে ও নাগরিক সমাজে আলোচনা তৈরি হয়েছে।


উল্লেখ্য, ইসির রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’