ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

মাগুরার সাবেক এমপি শিখরের ভাই হিসাম চুয়াডাঙ্গায় গ্রেফতার

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২২ সময়
মাগুরার সাবেক এমপি শিখরের ভাই হিসাম চুয়াডাঙ্গায় গ্রেফতার ছবি : সংগৃহীত

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।


আজ সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, ভোররাতে স্টেশন এলাকার এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল হিসাম। গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসামের সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।


ওসি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হিসামের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। তাদের কাছে হিসামকে হস্তান্তর করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'