ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

জাগপার সভাপতি লুৎফরের ওপর হামলা, বিএনপি মহাসচিবের নিন্দা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়েছে। এতে তিনি আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে কাকরাইল
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
জাগপার সভাপতি লুৎফরের ওপর হামলা, বিএনপি মহাসচিবের নিন্দা ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়েছে। এতে তিনি আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার বিজয়নগর রোডে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। দলটির সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে, খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের হামলাকে আমরা এক গভীর চক্রান্ত মনে করি। আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রও হতে পারে। সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।


বিবৃতিতে আরও বলা হয়, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ