ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: নার্গিস বেগম

একটি গোষ্ঠী বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। দলটির
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৪০ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৪০ সময়
একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: নার্গিস বেগম ছবি : সংগৃহীত

একটি গোষ্ঠী বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর মৎস্যজীবী দল কর্তৃক মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।


আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের দড়াটানা ভৈরব পার্কে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময়, দলীয় নেতাকর্মীদের নিয়ে ভৈরব নদীতে বিভিন্ন প্রজাতি তিন মন মাছের পোনা অবমুক্তকরণ করেন তিনি।


নার্গিস বেগম বলেন, দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন করে আমরা সাময়িক মুক্তি পেয়েছি। বিএনপি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চেয়েছে। যার মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। বর্তমান সরকার এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে। কিন্তু একটি গোষ্ঠী বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ সময়, বিএনপির নেতাকর্মীদের নিজেদের ভেতর বিভেদ না রেখে একত্র হয়ে সতর্ক থেকে সকল অপতথ্য রুখে দেয়ার আহ্বান জানান তিনি।


জেলা মৎস্যজীবী দলের সভাপতি ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'