ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো’ হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প মেসেজে কবুল বললে কী বিয়ে হয়ে যাবে, ইসলাম কী বলে স্পিকারের নির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ

হুইলচেয়ারে করে ভোট কেন্দ্রে এলেন মেঘমল্লার বসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজের ভোট দিতে হুইলচেয়ারে করে শারীরিক শিক্ষা কেন্দ্রে এসেছেন প্রতিরোধ পর্ষদের
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫১ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫১ সময়
হুইলচেয়ারে করে ভোট কেন্দ্রে এলেন মেঘমল্লার বসু ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজের ভোট দিতে হুইলচেয়ারে করে শারীরিক শিক্ষা কেন্দ্রে এসেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একজন সহযোগীর সহযোগিতায় হুইলচেয়ারে করে কেন্দ্রে প্রবেশ করেন তিনি।


কেন্দ্রে এসে মেঘমল্লার বসু আশা প্রকাশ করেন, ব্যালটে প্রগতির পক্ষে রায় দেবে শিক্ষার্থীরা।


ডাকসু নির্বাচনের প্রচারণার মাঝেই গত ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হতে হয় মেঘমল্লার বসুকে। এ সময় তার শরীরে অস্ত্রোপচার হয়।


গত ৭ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ফিরেই প্রচারণায় নামেন মেঘমল্লার বসু। সেদিনওহুইলচেয়ারে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আসেন তিনি।


সকাল ৮টায় শুরু হওয়া ডাকসুর ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেয়ার সুযোগ পাবেন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও।


এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ