ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে ঢুকেছি: আবিদুল

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে তিনি নিয়ম
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে ঢুকেছি: আবিদুল ছবি : সংগৃহীত

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে তিনি নিয়ম ভঙ্গ করে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন আবিদুল।


মূলত, সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে প্রবেশ করেন আবিদুল ইসলাম খান।


নয়টার ঠিক আগে তিনি গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে। সেখানে তাকে দেখা যায় জগন্নাথ হলের ভোটকেন্দ্রের সামনে। আবিদুল এ বিষয়ে জানান, তিনি নিয়ম মেনেই ভোটকেন্দ্রে ঢুকেছেন। তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’


পরবর্তীতে সকাল ১০টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে উপস্থিত হন তিনি। তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।’


সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে উৎসব-উচ্ছ্বাসে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার আগে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার