ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

কচ্ছপের গতিতে জামায়াত কাজ চালিয়ে যাচ্ছে- বিএনপি নেতা হিরণ

কচ্ছপের গতিতে জামায়াতে ইসলামী তার কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ১৪৭
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়
কচ্ছপের গতিতে জামায়াত কাজ চালিয়ে যাচ্ছে- বিএনপি নেতা হিরণ ছবি : সংগৃহীত

কচ্ছপের গতিতে জামায়াতে ইসলামী তার কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মনোনয়ন প্রত্যাশী আহাম্মদ তায়েবু রহমান হিরণ।


শুক্রবার রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় ত্বকপুর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন ও দলকে নির্বাচনীমুখী করার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।


আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, কচ্ছপ আর খরগোশের কিচ্ছার মতো আমরা যেন নাই হই। খরগোশ দৌড় দিতে জানে, কচ্ছপ দৌড় দিতে জানে না। দৌড় দিয়ে কেউ ঘুমিয়ে পড়বেন, বিএনপির অবস্থা হয়েছে তাই। আমরা মনে করছি আমাদের অনেক জনসমর্থক। আমরা তো এমনিই পাস করবো। এটি মনে করার কোন কারণ নাই। কারণ সেই কচ্ছপের গতিতে জামায়াত কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে।


আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের মতো জায়গায় শিবিরের মতো সংগঠন পাস করতে পারে এটা আমার কাছে অবিশ্বাস্য। আমি এটা বিশ্বাস করতে পারি না। আমরা কারচুপির অভিযোগ দেবো, কেনো আমরা কারচুপি ঠেকাতে পারলাম না। তাহলে আমাদের সেই দূরদর্শিতার অভাব ছিল। সুতরাং ব্যর্থতা কিছু নিজের ঘাড়েও নিতে হবে। যেমন জামায়াত শিবির ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বেরিয়েছে। তেমনি আজকে ছাত্রলীগও জামায়াতের লুঙ্গির নিচে জায়গা নিয়েছে।


তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা ফ্যাসিস্টদের মতো আমাদের ওপর নির্যাতনের কোন প্রতিশোধ নিতে চাই না। আমরা প্রতিশোধ নেবো। সেই প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব আলী। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মঞ্জরুল হক।


অতিথিদের মধ্যে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, তাজুল ইসলাম খোকন, মো. শাহজাহান সিরাজ, জায়েদুর রহমান, মো. ইদ্রিস আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হাশিম সাত্তার মণ্ডল, নজরুল ইসলাম, আবুল হাসিম, মো. আব্দুল হাই, সালাউদ্দিন বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোনায়েদ খান পাঠান সাব্বির, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব চৌধুরী প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'