ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার আবারো রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৫৩ সময়
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান ছবি : সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার আবারো রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে বহিষ্কৃত হওয়ার পর সম্প্রতি তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তার সঙ্গে জাতীয় পার্টির উপজেলা সভাপতি আল আমিন খানসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি জামায়াতে অন্তর্ভুক্ত হন।


‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদরাসা মাঠে আয়োজিত প্রতিনিধি সমাবেশে তারা সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।


‎স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, ইস্রাফিল হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে বহু অভিযোগ জমা পড়ে উপজেলা বিএনপিতে। অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ৯ মে কেন্দ্রীয় নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক দল তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে। এমনকি তিনি একটি দোকানঘরে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টাঙিয়ে সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করার অপরাধেও অভিযুক্ত হন।


‎যোগদান অনুষ্ঠানে ইসরাফিল হাওলাদার বলেন, আমি একজন মুসলমান হিসেবে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। বিএনপি ইসলামী আদর্শে পরিচালিত নয়, তাই আমি তাদের থেকে বেরিয়ে এসেছি। এখন থেকে আমি জামায়াতে ইসলামীতে থেকে সারাজীবন ইসলামের পক্ষে কাজ করে যেতে চাই। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো রাজনৈতিক প্রতিহিংসার কারণে।


‎এদিকে, ইসরাফিলের মতো বিতর্কিত একজন ব্যক্তিকে জামায়াতে অন্তর্ভুক্ত করা নিয়ে তীব্র সমালোচনা চলছে। তার কর্মকাণ্ডের কারণে নাজিরপুরে একাধিকবার উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'