ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২ কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ? ইরানে নতুন হামলার পরিকল্পনায় ওয়াশিংটনকে মস্কোর কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইরান ফের যুদ্ধের শঙ্কা, বাড়ছে উদ্বেগ মধুখালীতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দেড় মাস পর ভুক্তভোগীর মৃত্যু তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপ ও তরুণী দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল দুই সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্বের নেপথ্যে চাঁদা, দখলবাজি অগ্নিপরীক্ষায় ডোনাল্ড ট্রাম্প, চ্যালেঞ্জে ডেমোক্র্যাটরা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ

ওমানে দেয়াল ধসে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু

ওমানের রাজধানী মাস্কাটে নির্মাণাধীন দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী (৫৫)।শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
ওমানে দেয়াল ধসে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু ছবি : সংগৃহীত

ওমানের রাজধানী মাস্কাটে নির্মাণাধীন দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী (৫৫)।


শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে মুবেলা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আইয়ুব আলী ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের সৈয়দ আহাম্মদ হাজীর বাড়ির মোহাম্মদ রমজান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। স্ত্রী-সন্তানদের মধ্যে রয়েছে তিন ছেলে ও এক মেয়ে।


নিহতের ছোট ভাই মোহাম্মদ লিয়াকত আলী জানান, ঠিকাদারি কাজের অংশ হিসেবে কয়েকজন শ্রমিক নিয়ে আইয়ুব ওই দেয়াল নির্মাণ করছিলেন। হঠাৎ দেয়ালটি ভেঙে পড়লে অন্যরা সরে যেতে সক্ষম হলেও তিনি চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পারিবারিক সূত্রে জানা গেছে, দেয়াল নির্মাণের কাজে আইয়ুবের সঙ্গে তার বড় ছেলে মোহাম্মদ তারেক ও চাচাত ভাই মোহাম্মদ জাফরও ছিলেন। দুর্ঘটনার সময় তারা বেঁচে গেলেও আইয়ুবের মৃত্যু হয়।


দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছালে পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনরা ছুটে আসেন বাড়িতে। নিহতের ছোট ভাই জানান, আইয়ুবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি

পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি