ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

নুরের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, যমুনা-সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩২ সময়
নুরের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, যমুনা-সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ছবি : সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।


রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেলে নুরের শারীরিক অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।


তিনি বলেন, নুরের নাকের ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এছাড়া, মাথা ও মাড়িতে আঘাত রয়েছে। চিকিৎসক আরো কিছুদিন হাসপাতালে থাকতে বলেছেন।


তিনি আরও বলেন, নুরুল হক নুর চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইছেন না। তিনি দেশে চিকিৎসা নিতে চান। তবে তাকে বিদেশে না নিতে প্রধান উপদেষ্টার ওপর কোনো চাপ আছে কি না তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।


নুরের ওপর হামলা প্রসঙ্গে এই নেতা বলেন, হামলার ঘটনার স্পট ফুটেজ থাকার পরও সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে গঠিত তদন্ত কমিশন আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। এ সময় তদন্ত কমিশনকে সরাসরি তথ্য প্রমাণ নেয়ায় আহ্বান জানান তিনি।


এ ঘটনার অবশ্যই বিচার হতে হবে।


৪৮ ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিবো। সরকার বেকায়দায় পড়বে। যমুনা ঘেরাও বা সচিবালয় ঘেরাও আসতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'