ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

শপথ নিলেন নেপালের অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রী

প্রথমবারের মতো মন্ত্রীপরিষদে তিনজন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশিলা কার্কি। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৯ সময়
শপথ নিলেন নেপালের অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রী ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো মন্ত্রীপরিষদে তিনজন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশিলা কার্কি। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।


এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ওম প্রকাশ আর্যল। একই সঙ্গে আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন তিনি। জ্বালানিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কুলমান ঘিসিং। অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রমেশ্বর খানাল।


দায়িত্ব গ্রহণের পর দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কারসহ বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিক্ষোভ-পরবর্তী নেপালে স্থিতিশীলতা ফেরাতে তাই মন্ত্রিসভায় নতুন সদস্য নিয়োগের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ