ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

ইসরায়েলকে সম্মিলিতভাবে জবাবদিহির আওতায় আনতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও কাতারে হামলার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়
ইসরায়েলকে সম্মিলিতভাবে জবাবদিহির আওতায় আনতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও কাতারে হামলার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।


সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের এই অকারণ ও অন্যায় আগ্রাসন শুধু কাতারের বিরুদ্ধে নয়, বরং পুরো মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি চরম অবমাননা। বাংলাদেশের মতে, এ ধরনের আক্রমণ ইসরায়েলের লাগামহীন আগ্রাসনেরই অংশ, যারা দীর্ঘদিন ধরে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের অসংখ্য প্রস্তাবকে অবজ্ঞা করে আসছে।


দোহায় আয়োজিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ইসরায়েলের উসকানিমূলক ও বেপরোয়া কর্মকাণ্ড রোধে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।


সম্মেলনে ২৪টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানী। উদ্বোধনী ভাষণে ওআইসি মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত মুসলিম বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের সংস্থার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ