ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায় জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চীনের আন্তর্জাতিক মন্ত্রীর বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে! ২১ বছর পর মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল ঘোষণা শেখ হাসিনা আমাদের শান্তিতে থাকতে দেবেন, এটা বিশ্বাস করি না: জাহেদ বাংলাদেশের আরো বেশি চীনা ভাষা শিক্ষার্থী কেন প্রয়োজন খাদ্য শুধু জীবনের উপকরণ নয়, মানবাধিকারেরও ভিত্তি ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের হত্যা, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ে বিপর্যস্ত খুলনা বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধির গতি উদীয়মান দেশগুলোর চেয়ে অর্ধেক

আলোচনার টেবিলে হেরে, সহিংস পথে যেতে পরিকল্পনা করছে ডিপ্লোমারা: বুয়েট শিক্ষার্থীরা

আলোচনার টেবিলে হেরে, সহিংস পথ অবলম্বনের পরিকল্পনা করছে ডিপ্লোমারা—এমন অভিযোগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তারা বলেন,
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩০ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩০ সময়
আলোচনার টেবিলে হেরে, সহিংস পথে যেতে পরিকল্পনা করছে ডিপ্লোমারা: বুয়েট শিক্ষার্থীরা ছবি : সংগৃহীত

আলোচনার টেবিলে হেরে, সহিংস পথ অবলম্বনের পরিকল্পনা করছে ডিপ্লোমারা—এমন অভিযোগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তারা বলেন, দাবি আদায়ে ‘রাজপথ অবরোধ’সহ সাধারণ মানুষকে জিম্মি করবে না তারা।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বুয়েটের ক্যাফেটেরিয়ায় ডিপ্লোমাধারীদের সহিংস আন্দোলনের বিপক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বুয়েট শিক্ষার্থীরা।


সেখানে আবারও তারা তাদের ৩ দফা দাবি তুলে ধরেন। যার অন্যতম—৯ম গ্রেডে নিয়োগে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। তাছাড়া—১০ম গ্রেড পদে ডিপ্লোমাধারীদের শতভাগ কোটা বাতিলসহ, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


শিক্ষার্থীরা অভিযোগ করেন, আলোচনার টেবিল ছেড়ে, সড়ক অবরোধসহ বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে ডিপ্লোমাধারীরা। বুয়েটের শিক্ষার্থীরা জানান, মানুষকে জিম্মি করে দাবি আদায় সমর্থন করেন না তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী