ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচনের আশ্বাস উপাচার্যের

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) হতে পারে বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচনের আশ্বাস উপাচার্যের ছবি : সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) হতে পারে বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের একপর্যায়ে তিনি এ আশ্বাস দেন।


ড. রেজাউল করিম বলেন, জকসু নিয়ে আমরা কাজ করছি। অক্টোবর-নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের তথ্য নেওয়া শুরু হয়ে যাবে। তাছাড়া নির্বাচনের আগেও আরও কিছু কাজ থাকে সেগুলো করে ফেলার চেষ্টা থাকবে।


অনশনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, নভেম্বর ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন করার আশা করা যায়। আর বিশেষ বৃত্তির বিষয়ে কাজ হচ্ছে, শীঘ্রই শিক্ষার্থীরা বৃত্তি পারে। লাইব্রেরিতে এসির কাজটি প্রক্রিয়াধীন।


এর আগে দুপুর থেকে জকসু নির্বাচনসহ ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করছিলেন।


তিন দফা দাবিগুলো হলো:


১। শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে।


২। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ(জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।


৩। ক্যাফেটেরিয়ায় ভর্তুকি প্রদান এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা ও কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার