ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

‘একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াতে ইসলামী’

একবারের জন্য হলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব-পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪২ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪২ সময়
‘একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াতে ইসলামী’ ছবি : সংগৃহীত

একবারের জন্য হলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব-পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ৩১টি দলের মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে। তবে, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে কিছু মতবিরোধ আছে। নায়েবে আমির আরও বলেন, জোর করে কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার মানসিকতা পরিবর্তন করা দরকার।



ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, তারা আশা করছেন আলোচনার মাধ্যমে তাদের দাবি এবং জনগণের মতের প্রতিফলন হবে। তবে, এর জন্যে উদার মানসিকতার দরকার। জামায়াত চায় অংশগ্রহণমূলক নির্বাচন হোক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'