ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা মাইলস্টোনে বোন হারানো সেই তাহসিন বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ইসরায়েলে প্রভাব হারাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান: রিজভী এক হতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

র‍্যাঙ্কিংয়েও আফগানিস্তানকে টপকে গেলো টাইগাররা

এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এবার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও আফগানদের টপকে গেছে টাইগাররা। বুধবার (১৭ সেপ্টেম্বর) আইসিসির
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৩ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৩ সময়
র‍্যাঙ্কিংয়েও আফগানিস্তানকে টপকে গেলো টাইগাররা ছবি : সংগৃহীত

এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এবার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও আফগানদের টপকে গেছে টাইগাররা। বুধবার (১৭ সেপ্টেম্বর) আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, আফগানিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান এখন নবম স্থানে।


বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২২। আফগানিস্তানেরও রেটিং পয়েন্ট সমান, তবে ভগ্নাংশে বাংলাদেশ এগিয়ে রয়েছে।


র‌্যাঙ্কিংয়ে অন্য কোনো দেশের অবস্থানে পরিবর্তন হয়নি। পাকিস্তান ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। একই পয়েন্ট নিয়ে এক ধাপ উপরে আছে শ্রীলঙ্কা। তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত, তাদের রেটিং পয়েন্ট ২৭১।


গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের র‌্যাঙ্কিং নেমে যায় নবমে। এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ ওভারের তিনটি সিরিজে জয় এবং এশিয়া কাপে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জয়ের মাধ্যমে লিটন দাসের দল র‌্যাঙ্কিংয়ে ফিরতি পথ খুঁজে পায়।


প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে আফগানিস্তান এগিয়ে আছে। দুই দলের ১৩টি ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬টি, আফগানিস্তান ৭টি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ