ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি: ডা. জাহিদ

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। কয়েক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫১ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫১ সময়
শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি: ডা. জাহিদ ছবি : সংগৃহীত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক যাত্রায় তারেক রহমান নেতৃত্ব দেবেন।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে ডি- ফ্যাবের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ডা. জাহিদ এ কথা বলেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেয়া হয়নি।


তিনি আরও বলেন, বিএনপি এতো বড় দল যে, যা সিট আছে তার থেকে দশগুন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আছে।কাজেই কে প্রার্থী হবেন, কে হবেন না সেজন্য স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ এবং আমাদের দলের পক্ষ থেকে জরিপ করা হবে। সর্বোপরি জনগণের ভালোবাসায় যেসকল মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই খুব শিগগিরই মনোনয়ন দেয়ার ব্যাপারে দল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।


নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'