ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

কাতারের মধ্যস্থতায় ৯ মাস পর আফগানিস্তান থেকে মুক্তি পেলেন মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রের এক নাগরিককে আফগানিস্তানে তালেবান দ্বারা নয় মাস ধরে আটক রাখার পর কাতারি মধ্যস্থতাকারীদের নেতৃত্বে আলোচনার মাধ্যমে মুক্তি
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৫ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৫ সময়
কাতারের মধ্যস্থতায় ৯ মাস পর আফগানিস্তান থেকে মুক্তি পেলেন মার্কিন নাগরিক ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের এক নাগরিককে আফগানিস্তানে তালেবান দ্বারা নয় মাস ধরে আটক রাখার পর কাতারি মধ্যস্থতাকারীদের নেতৃত্বে আলোচনার মাধ্যমে মুক্তি দেয়া হয়েছে।


মুক্তিপ্রাপ্ত ব্যক্তির নাম আমির আমিরি। তিনি এ বছর আফগানিস্তানে আটক থাকা পঞ্চম মার্কিন নাগরিক যাকে মুক্তি দেয়া হলো। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতারের ‘অবিরাম কূটনৈতিক প্রচেষ্টা’ এর জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমিরির মুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতার।


আমিরির আটক হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। রুবিও বলেছেন, তিনি ‘অবৈধভাবে আটক ছিলেন।’ তিনি আরও জানিয়েছেন, আরও কিছু মার্কিন নাগরিক আফগানিস্তানে এখনও আটক রয়েছেন এবং ট্রাম্প প্রশাসন তাদের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে।


কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আমিরির মুক্তিতে সহায়তা করেছে এবং তিনি দোহায় যাচ্ছেন, এরপর যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম