ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারের দোহায় হামাস নেতাদের ওপর হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু ছবি : সংগৃহীত

কাতারের দোহায় হামাস নেতাদের ওপর হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ হামলায় নিহত হন কাতারি নিরাপত্তা কর্মকর্তা বাদর আল-দোসারি এবং অন্তত পাঁচজন নিম্নপদস্থ হামাস সদস্য।


সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ ফোনালাপে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানির কাছে এ ক্ষমা প্রার্থনা করেন নেতানিয়াহু। ক্ষমা চাওয়ার নেতানিয়াহুকে ক্ষমা করেছেন কাতারের প্রধানমন্ত্রী।


হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নাগরিক নিহত হওয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, হামলা চলাকালীন কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে এবং ভবিষ্যতে এমন হামলা পুনরায় হবে না।’


৯ সেপ্টেম্বরের হামলায় লক্ষ্যবস্তু ছিল হামাসের শীর্ষ নেতারা, যারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি আলোচনায় যুক্ত ছিলেন। হামলার সময় হামাসের শীর্ষ নেতৃত্ব বেঁচে যান।


এটি কাতারে ইসরায়েলের প্রথম হামলা। কাতার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রচেষ্টার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী।


নেতানিয়াহু ক্ষমা প্রার্থনার সময় কাতারের প্রধানমন্ত্রীকে বলেন, ‘ইসরায়েল হামাসকে লক্ষ্য করেছিল, কাতারিদের নয়। ভবিষ্যতে কাতারের ভূখণ্ডে কোনো হামলা হবে না।


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে নিন্দা জানান। হামলার কয়েকদিন পর প্রায় ৬০টি মুসলিম দেশ দোহায় একত্রিত হয়ে কাতারের প্রতি সংহতি প্রকাশ করে।


কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত এই ক্ষমাপ্রার্থনাকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।


তিনি বলেন, ‘কাতার শুরু থেকেই বলেছিল যে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং নেতানিয়াহু নিশ্চিত না করা পর্যন্ত তারা মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে যেতে পারবে না। এটি শুধু হামাস-ইসরায়েল মধ্যস্থতার জন্য নয়, বরং সার্বিক মধ্যস্থতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।’


এই ফোনালাপের মাধ্যমে কাতার এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে এবং আঞ্চলিক শান্তি ও মধ্যস্থতা প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম