ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

গাজা গণহত্যায় সহায়তা, ট্রাম্পের কারাদণ্ডের দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের

গাজায় চলমান গণহত্যায় সরাসরি সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। খবর
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১০ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১০ সময়
গাজা গণহত্যায় সহায়তা, ট্রাম্পের কারাদণ্ডের দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের ছবি : সংগৃহীত

গাজায় চলমান গণহত্যায় সরাসরি সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। খবর আলজাজিরার।


গুস্তাভো পেত্রো বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি এভাবেই গণহত্যায় মদদ দিতে থাকেন, তাহলে জেলই তার প্রাপ্য। রোম স্ট্যাটিউট এর শর্ত অনুযায়ী যে কোনো দেশে যেকোনো যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা যায়। সে হিসেবে নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করা সম্ভব।


এ সময়, আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র কেন গ্রেফতার করছে না, এ নিয়ে মন্ত্রিসভায় প্রশ্নও তোলেন তিনি। সেইসাথে, ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার ঘোষণাও দেন পেত্রো।


এর আগে, গাজায় ইসরায়েলি গণহত্যার সমালোচনা করার জন্য ট্রাম্প প্রশাসনের ভিসা বাতিলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেন, ওয়াশিংটন আর আন্তর্জাতিক আইনকে সম্মান করে না।


গত শনিবার সামাজক মাধ্যম ‘এক্স’ এ জানান, আমার আর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসা নেই। তবে এতে আমার কিছু যায় আসে না। আমার ভিসার প্রয়োজন নেই। কারণ আমি কেবল কলম্বিয়ান নাগরিকই নই, একজন ইউরোপীয় নাগরিকও। আর আমি সত্যিই নিজেকে বিশ্বের একজন স্বাধীন ব্যক্তি বলে মনে করি।


উল্লেখ্য, গত শুক্রবার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমর্থন এবং ট্রাম্পের ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করেন পেত্রো। তার এই বক্তব্যকে ‘বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ড’ উল্লেখ করে ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই