ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কোর (এফসি) সদর দফতরের কাছে একটি ব্যস্ত সড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২ ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কোর (এফসি) সদর দফতরের কাছে একটি ব্যস্ত সড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ।


স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যস্ত একটি সড়কে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার বলেন,


‘বিস্ফোরণে আহতদের সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।’


ভিল লাইনস থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) আমিন জাফর জানান,


‘বিস্ফোরণের পর আটটি মৃতদেহ সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। তবে, বাকি দুইজনের মরদেহ এখনও পাওয়া যায়নি।’


কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালুচ বলেন,


‘বিস্ফোরণটি ঘটে যখন একটি গাড়ি মডেল টাউন থেকে ঘুরে হালি রোডের দিকে যাচ্ছিল, যেটি এফসি সদর দফতরের খুব কাছেই।’


টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের মুহূর্তে রাস্তার যানবাহন চলাচল করছিলো।


বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানান।


তিনি এক্সে দেয়া বিবৃতিতে বলেন,


‘ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানায় এবং চারজন সন্ত্রাসীকে হত্যা করে।’


তিনি আরও বলেন,


‘কাপুরুষোচিত হামলার মাধ্যমে সন্ত্রাসীরা পাকিস্তানের জনগণের মনোবল দুর্বল করতে পারবে না। জনগণ ও নিরাপত্তা বাহিনীর ত্যাগ বৃথা যাবে না। আমরা বেলুচিস্তানকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শহিদদের পরিবারদের প্রতি সহমর্মিতা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম