ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আবারও সাইবার হামলার শিকার এফবিআই, গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের তদন্ত সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪ ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর

ভারতের সেনাপ্রধানের পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ না
  • আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২৪ সময়
  • আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২৪ সময়
ভারতের সেনাপ্রধানের পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ না করে, তবে তারা তার ভূগোলিক উপস্থিতি হারাতে পারে। রাজস্থানের অনুপগড়ে এক সেনা পোস্টে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

জেনারেল দ্বিবেদী উল্লেখ করেন, "অপারেশন সিন্দুর ১.০-এ আমরা সংযম দেখিয়েছিলাম, কিন্তু এবার তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করতে পারি, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে, তারা কি ভূগোলে তার স্থান ধরে রাখতে চায় কিনা। যদি তারা তার স্থান ধরে রাখতে চায়, তবে তাদের অবশ্যই সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে।"

তিনি সৈন্যদেরও প্রস্তুত থাকার জন্য বলেছেন, "ঈশ্বরের ইচ্ছা হলে, তোমরা শিগগিরই একটি সুযোগ পাবে। শুভকামনা...।"

এনডিটিভি জানায়, দ্বিবেদীর এই মন্তব্যের পরে এয়ার চিফ মার্শাল এপি সিং-এর আগের দিনের মন্তব্যও সামনে আসে। সেনাপ্রধান আরও জানান, অপারেশন সিন্দুরের সময় ভারত নিশ্চিত করেছিল যে, কোনো নিরীহ প্রাণের ক্ষতি করা হবে না এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হবে না। তবে সন্ত্রাসীদের আস্তানা, প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের মূল পরিকল্পনাকারীদের নির্মূল করতে হবে।

গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তান প্রায় যুদ্ধের পরিস্থিতিতে চলে গিয়েছিল। উভয় দেশ একে অপরের উপর বিমান হামলা চালায়, এবং কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এরপর, উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক চাপ এবং উভয় দেশের বোঝাপড়ায় ১০ মে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়