ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

লন্ডনে ফিলিস্তিনি সংগঠনকে নিষেধাজ্ঞার প্রতিবাদ, গ্রেপ্তার ৪৯২

ফিলিস্তিনি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষিদ্ধ করায় লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে প্রায় এক হাজার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১ সময়
লন্ডনে ফিলিস্তিনি সংগঠনকে নিষেধাজ্ঞার প্রতিবাদ, গ্রেপ্তার ৪৯২ ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষিদ্ধ করায় লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে প্রায় এক হাজার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এই নীরব অবস্থান কর্মসূচি থেকে মোট ৪৯২ জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। 


আল জাজিরার খবরে বলা হয়, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড তুলে ধরেন, যেখানে লেখা ছিল— ‘আমি গণহত্যার বিরোধী। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।


আয়োজকরা একে সরকারের ঘোষিত নিষেধাজ্ঞার পর সবচেয়ে বড় যৌথ প্রতিবাদের একটি হিসেবে বর্ণনা করেছেন।


ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি সংগঠনের মুখপাত্র জানান, ইহুদি, খ্রিস্টান, মুসলিম ও শিখসহ বিভিন্ন ধর্মীয় পরিচয়ের মানুষ এ প্রতিবাদে অংশ নেন। তারা সবাই মিলে ফিলিস্তিনপন্থী আন্দোলনের ওপর দমননীতি ও নিষেধাজ্ঞার বিরোধিতা করতে এসেছিলেন।


সম্প্রতি যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।


 

সরকারের এই ঘোষণার ফলে সংগঠনটিকে সমর্থন জানানো বা প্রচারণা চালানোকে এখন অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে এবং এর জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই